গোপনীয়তা
গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২৮ অক্টোবর ২০২৬
ছোটদের জন্য সংক্ষেপে
- পসরায় পড়তে, খেলতে, ল্যাব করতে নাম বা ইমেইল লাগে না।
- তুমি কী কী পড়েছ, সেটা তোমার নিজের ফোন বা কম্পিউটারেই থাকে।
- আমরা কাউকে তোমার তথ্য বিক্রি করি না, পসরায় কোনো বিজ্ঞাপন নেই।
- কোনো ফর্মে কিছু লেখার আগে বাবা-মা বা বড় কাউকে জিজ্ঞেস করে নিও।
এই পাতা অভিভাবক ও শিক্ষকদের জন্য। পসরা (posora.com) শিশুদের জন্য বানানো, তাই আমরা যতটা কম পারি তথ্য নিই। নিচে যা যা লেখা আছে, তার বাইরে কিছু নিই না।
১. অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করলে
পসরার সব পড়া, ল্যাব আর মিশন অ্যাকাউন্ট ছাড়াই খোলা যায়।
- অগ্রগতি: কোন জিনিস পড়া হয়েছে, কত তারা পেয়েছ, কোন পড়ার স্তর বেছে নিয়েছ, এসব আপনার ব্রাউজারের localStorage-এ (
posora:v1,posora:level) জমা থাকে। এগুলো আমাদের কাছে আসে না। ব্রাউজারের ডেটা মুছলে এগুলোও মুছে যায়। - ব্যবহারের হিসাব: কোন পাতা আর কোন ভুবন, বিষয় বা জিনিস কতবার খোলা হলো, সেটা গোনার জন্য আমরা Google Analytics ব্যবহার করি। এর বিজ্ঞাপনের অংশ বন্ধ রাখা আছে: Google Signals বন্ধ, বিজ্ঞাপন ব্যক্তিগতকরণ বন্ধ। Google Analytics নিজে কুকি (
_gaধরনের) রাখে এবং যেকোনো ওয়েবসাইটের মতোই আপনার IP ঠিকানা আর ব্রাউজারের ধরন দেখতে পায়। শিশুর লেখা কিছু, নাম বা অগ্রগতি সেখানে পাঠানো হয় না। অ্যাড-ব্লকার দিয়ে এটা বন্ধ করলেও পসরা একইভাবে চলবে।
২. যোগাযোগ, পরিবার ও স্কুলের ফর্ম
যোগাযোগ ফর্মে আপনি যে নাম, ইমেইল বা ফোন আর বার্তা লেখেন, তা উত্তর দেওয়ার জন্য ইমেইলে আমাদের কাছে আসে। পসরা পরিবার আর স্কুলের ফর্মের বার্তা আমাদের ডেটাবেসের তালিকাতেও রাখা হয়, যাতে কেউ বাদ না পড়ে। হোয়াটসঅ্যাপে লিখলে সেই কথোপকথন হোয়াটসঅ্যাপের (Meta) নিয়মে চলে।
৩. অভিভাবকের অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যাকাউন্ট খুললে আমরা রাখি:
- আপনার ইমেইল আর ইচ্ছা হলে আপনার নাম।
- পাসওয়ার্ড দিলে, সেটার PBKDF2 হ্যাশ। আসল পাসওয়ার্ড আমরা কখনো দেখি না বা রাখি না।
- ঢোকার ছয় সংখ্যার কোড আর লিংক, হ্যাশ করে। এগুলো বিশ মিনিট কাজ করে, একবারই।
- ঢুকে থাকার সেশন, হ্যাশ করে, সঙ্গে ব্রাউজারের ধরন (যেমন "Chrome, Android")। সেশন ৩০ দিন পর শেষ হয়।
- বারবার কোড চাওয়া ঠেকাতে ইমেইল আর IP ঠিকানার হ্যাশ দিয়ে কিছুক্ষণের একটা গোনা।
সন্তানের প্রোফাইল: প্রতিটি সন্তানের জন্য শুধু একটা ডাকনাম আর পড়ার স্তর (ছোট, মাঝারি, বড়)। শিশুর ইমেইল, জন্মতারিখ, ছবি, স্কুল বা আসল পুরো নাম আমরা চাই না। ডাকনামে আসল নাম না দিলেও চলে। সঙ্গে থাকে সে কোন জিনিস পড়েছে আর যাচাই-পরীক্ষায় কত পেয়েছে, যাতে অন্য ডিভাইসেও হিসাব মেলে।
সাপ্তাহিক চিঠি: পসরা পরিবারের সদস্যরা সপ্তাহে একটা ইমেইল পান, সন্তান কী পড়ল তার সারাংশ নিয়ে। নতুন কোনো তথ্য এর জন্য নেওয়া হয় না। বন্ধ করতে চিঠির উত্তরে "বন্ধ" লিখলেই হবে।
৪. কেনাকাটা
ডিজিটাল প্যাক বা অন্য কিছু কিনলে আপনার নাম, ইমেইল আর মোবাইল নম্বর অর্ডারের সঙ্গে রাখা হয়, আর পেমেন্টের জন্য SSLCommerz-এর কাছে যায়। ঠিকানার ঘরে যা লেখেন, তা শুধু SSLCommerz-এ যায়, আমরা রাখি না। কার্ড, বিকাশ, নগদ বা ব্যাংকের তথ্য আপনি সরাসরি SSLCommerz-এর পাতায় দেন; সেগুলো আমাদের কাছে কখনো আসে না। আমরা রাখি শুধু অর্ডার নম্বর, দাম, অবস্থা আর SSLCommerz-এর লেনদেন নম্বর।
৫. মাইক্রোফোন (শোনো ও বলো)
ভাষার "শোনো ও বলো" কার্ডে শিশু চাইলে মাইক্রোফোনে কথা বলে মিলিয়ে দেখতে পারে। বোতাম চাপলেই কেবল মাইক্রোফোন চালু হয়, আর ব্রাউজার অনুমতি চায়। কথা চিনতে ব্রাউজার তার নিজের সেবা ব্যবহার করে; Chrome-এ সেটা Google-এর সার্ভারে যায়। আমরা সেই কণ্ঠ পাই না, শুনি না, রাখি না। মাইক্রোফোন ছাড়াও কার্ডটা পুরোপুরি চলে।
৬. কুকি
| নাম | কাজ | মেয়াদ |
|---|---|---|
posora_member | অভিভাবক ঢুকে আছেন কি না | ৩০ দিন, বা বের হলে মুছে যায় |
posora_child | এই ডিভাইসে কোন সন্তানের প্রোফাইল চালু | ১ বছর |
_ga, _ga_* | Google Analytics-এর নাম ছাড়া গোনা | Google-এর নিয়মে, সাধারণত ২ বছর পর্যন্ত |
প্রথম দুটো শুধু অ্যাকাউন্টে ঢুকলে বসে। পসরা পরিচালনার জন্য আলাদা কুকি আছে, যা শুধু আমাদের অ্যাডমিন পাতায় লাগে।
৭. তথ্য কার কাছে যায়
আমরা কারো তথ্য বিক্রি করি না, ভাড়া দিই না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না। পসরা চালাতে এই সেবাগুলো লাগে, আর তারা শুধু সেই কাজের জন্যই তথ্য পায়:
- Cloudflare: ওয়েবসাইট চালানো, ডেটাবেস আর ইমেইল পাঠানো।
- Google Analytics: নাম ছাড়া ব্যবহারের হিসাব।
- SSLCommerz: পেমেন্ট।
- আপনার ব্রাউজারের কথা চেনার সেবা: শুধু মাইক্রোফোন চালু করলে।
আইন অনুযায়ী কর্তৃপক্ষ বৈধভাবে চাইলে আমাদের তথ্য দিতে হতে পারে।
৮. কতদিন রাখি
- ঢোকার কোড আর লিংক: বিশ মিনিট পর অকেজো।
- সেশন: ৩০ দিন।
- সন্তানের প্রোফাইল সরালে: তার পড়ার হিসাব আর যাচাইয়ের ফল সঙ্গে সঙ্গে মুছে যায়।
- অ্যাকাউন্ট: যতদিন আপনি রাখতে চান। মুছতে বললে ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট, সন্তানের প্রোফাইল আর সব হিসাব মুছে ফেলি।
- অর্ডারের হিসাব: হিসাবরক্ষণ আর কর আইনে যতদিন রাখা দরকার।
৯. আপনার অধিকার
আপনি জানতে চাইতে পারেন আমরা আপনার আর আপনার সন্তানের কী তথ্য রেখেছি, ভুল থাকলে ঠিক করতে বলতে পারেন, অথবা সব মুছে ফেলতে বলতে পারেন। অ্যাকাউন্টের ইমেইল থেকে support@posora.com-এ লিখুন। অন্য কেউ যেন আপনার তথ্য চাইতে না পারে, সেজন্য আমরা আগে নিশ্চিত হব অ্যাকাউন্টটা আপনার। সন্তানের ডাকনাম আর স্তর আপনি নিজেই "আমার পসরা" পাতা থেকে বদলাতে বা সরাতে পারেন।
১০. শিশু আর অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট খোলার ফর্ম শুধু অভিভাবকের, ১৮ বছরের কম বয়সী কারো অ্যাকাউন্ট খোলার কথা নয়। যদি জানতে পারেন কোনো শিশু নিজেই অ্যাকাউন্ট খুলেছে বা কোনো ফর্মে নিজের তথ্য পাঠিয়েছে, আমাদের জানান, আমরা মুছে দেব।
১১. নিরাপত্তা
সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা। পাসওয়ার্ড, কোড আর সেশন হ্যাশ করে রাখা হয়, যাতে ডেটাবেস ফাঁস হলেও সেগুলো দিয়ে ঢোকা না যায়। তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়; কোনো সমস্যা হলে ক্ষতিগ্রস্তদের জানাব।
১২. এই নীতি বদলালে
নীতি বদলালে ওপরের তারিখ বদলাবে। বড় কোনো বদল হলে অ্যাকাউন্টধারীদের ইমেইলে জানাব। পসরা ব্যবহারের নিয়ম জানতে ব্যবহারের শর্ত দেখুন।
যোগাযোগ
ইমেইল: support@posora.com · হোয়াটসঅ্যাপ: ০১৭৭১-৫৫৩১৪১ · যোগাযোগ পাতা