পসরা / স্কুলের জন্য
স্কুল ও কোচিং
ক্লাসের দেয়ালে পুরো সৌরজগৎ
পসরা শিক্ষার্থীদের জন্য ফ্রি, আর ফ্রিই থাকবে। স্কুলের জন্য আমরা একটা ছোট পাইলট শুরু করছি - কয়েকটা স্কুলের সঙ্গে বসে ঠিক করব শিক্ষকদের আসলে কী কী লাগে, তারপর সেটাই বানাবো।
স্পষ্ট করে বলি: এখনো কিছু বিক্রি হচ্ছে না, দামও ঠিক হয়নি। এই পাতা শুধু আগ্রহ জানানোর জন্য। নিচের তালিকায় যা আজ চালু লেখা, সেটা এখনই ব্যবহার করা যায়; যা পাইলটে হবে লেখা, সেটা এখনো বানানোই হয়নি।
আজ চালু
এখনই ব্যবহার করা যায়এর জন্য কিছু লাগে না - না অ্যাকাউন্ট, না টাকা, না অনুমতি। লিংক খুলে ক্লাসে চালিয়ে দিন।
১১টি ভুবন, ৭৯৫টি বিষয়ের পুরো পাঠ
মহাকাশ থেকে টাকা ম্যানেজমেন্ট, পুরোটাই বাংলায়। পরিকল্পনায় আছে ৮৩৩টি; মহাকাশের ৩৮টি এখনো লেখা হয়নি।
প্রতিটি বিভাগে থ্রিডি মডেল
ঢালু তল, দোলক, কেলাস, ঋতুচক্র - টেনে ঘোরানো যায়, স্লাইডারে বদলায়। ক্লাসে প্রজেক্টরে চালালে পুরো বোর্ড হয়ে যায়।
একই লেখা তিন গভীরতায়
ছোট (৫–৮), মাঝারি (৯–১২), বড় (১৩+)। এক ক্লাসে বিভিন্ন স্তরের শিক্ষার্থীকে একই পাতা দেওয়া যায়।
কোনো অ্যাকাউন্ট লাগে না
লিংক খুললেই চলে। শিক্ষার্থীর নাম, ইমেইল বা ফোন কিছুই চাওয়া হয় না।
ফোন, ট্যাব, ল্যাপটপ - সবেতেই
আলাদা অ্যাপ ইনস্টল করতে হয় না, ব্রাউজারেই চলে।
ক্লাসের হ্যান্ডআউট ছাপানো যায়
যেকোনো বিভাগে "ছাপাও" চাপলে ওই বিভাগের সব বিষয় এক পাতায় নেমে আসে - আপনি যে গভীরতা বেছেছেন সেই লেখাটুকু নিয়ে, মডেল আর মেনু বাদ দিয়ে।
এখন এবং সবসময় ফ্রি
শিক্ষার্থীর জন্য যা যা আছে তার একটাও কখনো পয়সার পেছনে যাবে না। এটা প্রতিশ্রুতি।
পাইলটে হবে
এখনো বানানো হয়নিএগুলোর একটাও এখন নেই। পাইলটের স্কুলগুলো যেটাকে আগে দরকার বলবে, সেটাই আগে বানানো হবে।
শিক্ষকের অ্যাকাউন্ট
শুধু শিক্ষকের - শিক্ষার্থীর কোনো অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য নয়, কোনোদিনই নয়।
অনুশীলনী ও ওয়ার্কশিট
পড়ার হ্যান্ডআউট এখনই ছাপানো যায়, কিন্তু প্রশ্ন-উত্তর আর অনুশীলনী এখনো লেখা হয়নি।
অফলাইন প্যাক
যে ঘরে ইন্টারনেট দুর্বল, সেখানেও মডেলগুলো চলবে।
কারিকুলামের সঙ্গে মেলানো
কোন ভুবনের কোন বিভাগ কোন শ্রেণির কোন অধ্যায়ে বসে, তার তালিকা।
ক্লাসের রিপোর্ট
কোন বিষয়গুলো ক্লাসে বেশি দেখা হয়েছে - নাম ছাড়া, শুধু সংখ্যা।
শিক্ষার্থীর তথ্য নিয়ে আমাদের অবস্থান
কোনো শিক্ষার্থীর অ্যাকাউন্ট থাকবে না। পাইলটেও না, পরেও না। অ্যাকাউন্ট থাকবে শুধু শিক্ষকের, যাতে ওয়ার্কশিট আর রিপোর্ট পাওয়া যায়।
শিশুর নাম, ছবি, ইমেইল বা ফোন কিছুই চাওয়া হয় না। কে কতটুকু পড়ল সেই হিসাব শিক্ষার্থীর নিজের ব্রাউজারেই থাকে। কোন বিষয় কতবার খোলা হলো, সেটুকু নাম ছাড়া সংখ্যা হিসেবে গুগল অ্যানালিটিক্সে গোনা হয় - কে খুলল তা নয়।
বিজ্ঞাপন নেই, থাকবেও না। শিশুদের পাতায় বিজ্ঞাপন বসানোর কোনো পরিকল্পনা আমাদের নেই।
পাইলটে আগ্রহ জানাও
ফর্মটা শিক্ষক, প্রধান শিক্ষক বা পরিচালকের জন্য - বড়দের জন্য। শিক্ষার্থীদের কিছু পাঠাতে হবে না। আমরা সাধারণত এক দিনের মধ্যে উত্তর দিই।
ফর্ম ভালো না লাগলে সরাসরি লিখুন: support@posora.com · হোয়াটসঅ্যাপ ০১৭৭১-৫৫৩১৪১