পসরাজ্ঞানের পসরা

ভুবন / পদার্থবিজ্ঞান / আলো

পদার্থবিজ্ঞান ভুবন · বিভাগ পরিচিতি

আলো

আলো সোজা চলে - এই একটা কথা থেকেই ছায়া, আয়না, লেন্স, রংধনু সব বেরিয়ে আসে। নিচের প্রতিটাতে রশ্মিটা সত্যিকারের নিয়ম মেনে আঁকা হয়েছে, তাই যা টানবে তাই ঘটবে।

০১ সরলরেখায় চলা ও ছায়া

টর্চ থেকে আলো সোজা যায়, বাঁক নেয় না। মাঝের জিনিসটা ধরে টানো - টর্চের যত কাছে নেবে, ছায়া তত বড় হবে। কেন, সেটা রশ্মিগুলো দেখলেই বোঝা যায়।

০২ প্রতিফলন, সমতলগোলীয় আয়না

আয়নায় পড়া রশ্মি যে কোণে আসে, ঠিক সেই কোণেই ফিরে যায়। রশ্মিটা ঘুরিয়ে দুটো কোণ মিলিয়ে দেখো। তারপর আয়নাটা বাঁকিয়ে দেখো সমান্তরাল রশ্মিগুলোর কী হয়।

০৩ প্রতিসরণ ও লেন্স

আলো এক মাধ্যম থেকে আরেকটায় ঢুকলে গতি বদলায়, আর তাতেই বেঁকে যায়। সেজন্যই পানিতে রাখা কাঠি ভাঙা দেখায়। রশ্মিটা ঘুরিয়ে দেখো কতটা বাঁকছে।

লেন্স

০৪ রংধনু ও রঙের মিশ্রণ

সাদা আলো আসলে সাত রঙের মিশেল। প্রিজমে ঢুকলে প্রতিটা রং আলাদা কোণে বাঁকে, তাই আলাদা হয়ে যায়। নিচের তিনটে হাতল দিয়ে উল্টোটাও করে দেখো - রং মিশিয়ে সাদা বানাও।

০৫ চোখ কীভাবে দেখে ও বর্ণান্ধতা

চোখ একটা লেন্সওয়ালা ক্যামেরা। জিনিসটা কাছে এলে লেন্স মোটা হয়, দূরে গেলে পাতলা - তাতেই ছবিটা রেটিনার উপর ঠিক জায়গায় পড়ে। জিনিসটা টেনে সরাও।

বর্ণান্ধতা

রেটিনায় তিন রকম কোন থাকে - লাল, সবুজ আর নীলের জন্য। কারও কারও একটা ঠিকমতো কাজ করে না, তখন কিছু রং আলাদা করা কঠিন হয়ে যায়। বোতামে চেপে দেখো ছবিটা তখন কেমন লাগে।

← পদার্থবিজ্ঞান ভুবনে ফিরে যাও

হোয়াটসঅ্যাপ